ফটোইলেকট্রিক ইফেক্ট বা সৌর প্যানেল কিভাবে বিদ্যুৎ উৎপন্ন করে? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+1 টি ভোট
643 বার দেখা হয়েছে
"পদার্থবিজ্ঞান" বিভাগে করেছেন (43,950 পয়েন্ট)

1 উত্তর

0 টি ভোট
করেছেন (43,950 পয়েন্ট)

কোনো তলে যখন আলো এসে আপতিত হয়, তখন ঐ তল থেকে ইলেকট্রন নির্গত হওয়ার প্রক্রিয়ায় হলো ফটো তড়িৎ ক্রিয়া৷ আমরা যদি সৌর প্যানেল কে তল ধরে নিই, আর সূর্য হলো আলোর উৎস। আমরা জানি, কম্পাঙ্ক হল শক্তির সমানুপাতিক। মানে যত কম্পাঙ্ক বাড়বে শক্তিও তত বাড়তে থাকবে। তাহলে উৎপন্ন শক্তি হবে সোলার প্যানেলের উপর আপতিত আলোর কম্পাঙ্কের সমানুপাতিক। আলোর কণা গুলোকে আমরা ফোটোন হিসেবে চিনি। সূর্য থেকে অসংখ্য( স্বতস্ফূর্ত প্রক্রিয়া) ফোটোন এসে সোলার প্যানেলে আপতিত হয়। সোলার প্যানেলে থাকা ইলেক্ট্রন সেই আপতিত ফোটোন থেকে শক্তি শোষণ করে এবং শোষণের পর ইলেকট্রন নির্গত হবে প্যানেল থেকে। উল্লেখ্য ইলেকট্রন নির্গত হওয়ার প্রক্রিয়াটি আলোর তীব্রতার উপর নির্ভর করে না, নির্ভর করে আলোর কম্পাঙ্কের উপর। এইতো গেলো ফটোতড়িৎ ক্রিয়ার কথা। এখন আসা যাক প্যানেলের ভিতর আসলে কি ঘটে থাকে?

উপরের আলোচনা থেকে এটা পরিষ্কার যে, সোলার প্যানেল আলোক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করে। সোলার প্যানেলের প্রতিটি কোষ (সেল) তৈরি হয় পি-এন জাংশন ডায়োড দিয়ে। এই ডায়োড টা আমরা সচরাচর যে ডায়োড দেখি ঠিক সেরকম নয়। একটা পাতলা পি -টাইপ সেমিকন্ডাক্টরের আবরণ থেকে আরেকটা এন-টাইপ সেমিকন্ডাক্টরের উপর। পি - টাইপ সেমিকন্ডাক্টরের উপর অল্প পরিমাণে তড়িৎ বিশ্লেষ্য দেয়া থাকে। এন - টাইপ সেমিকন্ডাক্টরের উপত থাকে বিদ্যুৎ সংগ্রহের জন্য ইলেকট্রোড।

image

যখন আলো পি-এন জাংশনে এসে পরে, তখন আলোর সাথে থাকা ফোটোন খুব সহজে জাংশনে প্রবেশ করে। ফোটোনের শক্তিই জাংশনে ইলেকট্রন- হোল পেয়ার তৈরি হতে সাহায্য করে। বাকি কাজ টা সাধারণ সেমিকন্ডাক্টরের মতই সম্পাদিত হয়। সোলারের প্রতটি কোষ( সেল) ক্ষুদ্র ক্ষুদ্র ব্যটারির মত কাজ করে এবং যে ভোল্টেজ উৎপন্ন হয় তাই হলো ফটোভোল্টেজ। আর এভাবেই আমরা একটি সলার প্যানেলে থাকা হাজার হাজার সেল থেকে বিদ্যুৎ পেয়ে থাকি।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+5 টি ভোট
1 উত্তর 739 বার দেখা হয়েছে
+1 টি ভোট
1 উত্তর 347 বার দেখা হয়েছে
+4 টি ভোট
2 টি উত্তর 1,215 বার দেখা হয়েছে
29 এপ্রিল 2021 "পদার্থবিজ্ঞান" বিভাগে জিজ্ঞাসা করেছেন PabonAhsanIvan (2,620 পয়েন্ট)
+1 টি ভোট
1 উত্তর 472 বার দেখা হয়েছে

11,004 টি প্রশ্ন

18,694 টি উত্তর

4,750 টি মন্তব্য

893,473 জন সদস্য

37 জন অনলাইনে রয়েছে
0 জন সদস্য এবং 37 জন গেস্ট অনলাইনে
  1. buyadd

    200 পয়েন্ট

  2. Singhalindutries002

    180 পয়েন্ট

  3. buy now

    160 পয়েন্ট

  4. singhal1

    140 পয়েন্ট

  5. EricaCarl

    140 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো মোবাইল #science ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রাত রং সাপ মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় তাপমাত্রা বাতাস গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত বাচ্চা মেয়ে মৃত্যু বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না মুখ
...