বনু মুসা কিংবা মুসা ব্রাদার্স কারা ছিলেন? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

0 টি ভোট
476 বার দেখা হয়েছে
"বিবিধ" বিভাগে করেছেন (20,400 পয়েন্ট)

1 উত্তর

0 টি ভোট
করেছেন (20,400 পয়েন্ট)
আচ্ছা একজন জলদস্যুর ভবিষ্যৎ কী হতে পারে? জলদস্যুর কাজ বাদ দিয়ে সৎপথে চলে আসলে তিনি কোন পেশায় যেতে পারেন? নবম শতকে মুসা ইবনে শাকির নামের একজন জলদস্যু ছিলেন পারস্যে। যৌবনের সেই ভয়ানক জলদস্যু একসময় ফিরে আসেন সৎপথে। হয়ে ওঠেন সমসাময়িক কালের সেরা একজন জ্যোতির্বিদ! হয়েছিলেন খলিফা হারুন-অর-রশিদের অন্যতম প্রিয়পাত্র। মুসা ইবনে শাকিরের ব্যাপারে খুব কমই জানা যায়। খুব অল্প বয়সেই তিন-তিনটি ছেলে সন্তান রেখে মুসা ইবনে শাকির মারা যান। তখন খলিফা হারুন-অর-রশিদের ছেলে আল মামুন তাঁর সেই ছেলেদের দায়িত্ব নেওয়ার প্রতিশ্রুতি দেন। সেই তিন পুত্র ইতিহাসে বনু মুসা বলে পরিচিত!  

আবু জাফর মুহাম্মাদ ইবন মুসা ইবন শাকির, আবুল কাশিম আহমাদ ইবন মুসা ইবন শাকির এবং আল-হাসান ইবন মুসা ইবন শাকির ইতিহাসে বনু মুসা হিসেবে পরিচিত। মুসা ইবনে শাকিরের মৃত্যুর পর তো খলিফা আল মামুন বনু মুসার দায়িত্ব নেন। আল মামুন তাদেরকে 'বাইতুল হিকমাহ' তে অবাধ বিচরণের সুযোগ দিয়েছিলেন। ফলে তিনজনই হয়ে ওঠেন বহুমুখী প্রতিভার অধিকারী একেকজন পন্ডিত!  

তিনজনই ইঞ্জিনিয়ারিং, গণিত এবং জ্যোতির্বিজ্ঞানে পারদর্শী ছিলেন। তারা যেই কাজ করতেন, সব কাজ তিন ভাই একসাথে করতেন। যার কারণে তাদের নাম আলাদা আলাদা করে পাওয়া যায় না। বরং বনু মুসা হিসেবে একত্রে তাদের নাম পাওয়া যায়। তারা মূলত জ্যোতির্বিদ্যা এবং গণিতে বিশেষ আগ্রহী হলেও ইঞ্জিনিয়ারিংয়েও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। তারা كتاب الحيل (Book of Ingenious Devices)নামে একটি বই লেখেন। সেখানে তারা মোট ১০০ টি স্বয়ংক্রিয় যন্ত্রের বর্ণনা দেন। যার মধ্যে একটি বিশেষ ধরণের ঝর্ণা ছিল, যেটাতে স্বয়ংক্রিয়ভাবে আকৃতি পরিবর্তন ঘটত। তাদের স্বয়ংক্রিয় যন্ত্রগুলোর সাথে বর্তমান কালের স্বয়ংক্রিয় যন্ত্রের পার্থক্য মূলত হচ্ছে যে, বর্তমানে বিদ্যুৎ শক্তি ব্যবহার করে স্বয়ংক্রিয় যন্ত্র তৈরি করা হয়, আর সেসময় বনু মুসা উচ্চচাপে থাকা বায়ু ও পানি ব্যবহার করে স্বয়ংক্রিয় যন্ত্র বানিয়েছিলেন। যদিও তাদের বানানো বেশিরভাগ যন্ত্রই বিনোদনের জন্য। যেমন : তারা একটি রোবট গোরু বানান যেটিকে পানি খাওয়ালে সুন্দর করে ঢেকুর তুলত! এছাড়াও তারা চা পরিবেশনের জন্য একটি মেয়ে রোবটও বানিয়েছিলেন। তারা একটি বাঁশি বানিয়েছিলেন যেটা নিজে থেকেই বাজত!  এছাড়াও তারা সমতল ও গোলাকার আকৃতিসমূহের পরিমাপ বিষয়ে كتاب معرفة مساحة الاشكال البسيطة و الكورية মানে আরেকটি বই লিখেছিলেন! 'বাইতুল হিকমাহ'-তে তারা জ্ঞান-বিজ্ঞান চর্চা ছাড়াও প্রচুর বই অনুবাদ করতেন। খলিফা আল মামুন জ্ঞানীর কদর বুঝতেন। অনুবাদের পুরস্কারস্বরূপ তারা প্রতিমাসে ৫০০ দিনার পেতেন যা বর্তমান সময়ে প্রায় ২৪০০০ ইউরোর সমান!


বনু মুসা গ্রিকদের বিভিন্ন গবেষণাপত্র অনুবাদ করতেন এবং সে নিয়ে গবেষণা করতেন। ক্ষেত্রফল ও পরিমিতি নিয়ে বনু মুসার কাজ ছিল গ্রিকদের চেয়ে অনেকাংশে আলাদা! গ্রিকদের কাজগুলো অনুবাদ করার সময় গ্রিকদের মতো ক্ষেত্রফল ও পরিধির ক্ষেত্রে সাংখ্যিক মান ব্যবহার না করে অনুপাত ব্যবহার করতেন। এছাড়াও তারা একটি সমতলের ক্ষেত্রফল ও পরিধির সাথে অন্য আরেকটি সমতলের তুলনা করতেন। তারা সফলভাবে এক ডিগ্রির মান বের করতে সক্ষম হন।



জ্যোতির্বিদ্যায় বনু মুসা গুরুত্বপূর্ণ গবেষণা করেছিলেন। তারা অনেকগুলো গবেষণাপত্রও লিখেছিলেন, কিন্তু সেগুলো কালের অতলে হারিয়ে গেছে! খলিফা আল মামুম তাদেরকে ডিগ্রি নিয়ে গবেষণা করার জন্য তৎকালীন মেসোপটেমিয়ার মরুভূমিতে পাঠান, সেখানে তারা আবিষ্কার করেন যে ৩৬৫ দিন ৬ ঘন্টায় এক বছর হয়। টলেমীয় ৯ মণ্ডলের সমালোচনা, সৌর বছর, অ্যাস্ট্রোল্যাবের গঠন, অর্ধচন্দ্রের দৃশ্যমানতা, বিশ্বের সূচনা ইত্যাদি নিয়ে তারা অনেকগুলো বই লিখেছিলেন। কিন্তু 'বাইতুল হিকমাহ'-র সাথে সাথে তাদের অধিকাংশ কাজই নষ্ট হয়ে যায়।


মধ্যযুগের অন্যান্য মুসলিম বিজ্ঞানীদের মতো বনু মুসার নামও তেমন পাওয়া যায় না। খুব কম তথ্যই পাওয়া যায় বনু মুসার ব্যাপারে।

-মোহাম্মাদ ইমরান

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

0 টি ভোট
1 উত্তর 621 বার দেখা হয়েছে
18 ফেব্রুয়ারি 2022 "বিবিধ" বিভাগে জিজ্ঞাসা করেছেন Rayhan Shikder (9,310 পয়েন্ট)
0 টি ভোট
2 টি উত্তর 368 বার দেখা হয়েছে
0 টি ভোট
1 উত্তর 325 বার দেখা হয়েছে
+1 টি ভোট
3 টি উত্তর 1,245 বার দেখা হয়েছে
18 ফেব্রুয়ারি 2022 "গণিত" বিভাগে জিজ্ঞাসা করেছেন Rayhan Shikder (9,310 পয়েন্ট)

11,012 টি প্রশ্ন

18,694 টি উত্তর

4,750 টি মন্তব্য

894,235 জন সদস্য

84 জন অনলাইনে রয়েছে
3 জন সদস্য এবং 81 জন গেস্ট অনলাইনে
  1. Singhalindutries002

    340 পয়েন্ট

  2. buyadd

    200 পয়েন্ট

  3. buy now

    160 পয়েন্ট

  4. singhal1

    140 পয়েন্ট

  5. EricaCarl

    140 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো মোবাইল #science ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রাত রং সাপ মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় তাপমাত্রা বাতাস গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত বাচ্চা মেয়ে মৃত্যু বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না মুখ
...