সৌরজগতের কোন গ্রহের গড় তাপমাত্রা সবচেয়ে বেশি? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+2 টি ভোট
1,236 বার দেখা হয়েছে
"জ্যোতির্বিজ্ঞান" বিভাগে করেছেন (15,210 পয়েন্ট)

4 উত্তর

0 টি ভোট
করেছেন (15,210 পয়েন্ট)
 
সর্বোত্তম উত্তর
সৌরজগতের কোন গ্রহের গড় তাপমাত্রা তুলনামূলক ভাবে বেশি?

.

বুধ সূর্যের সবচেয়ে নিকটবর্তী গ্রহ। তাই স্বাভাবিকভাবেই অনেকের মনে হতে পারে এই প্রশ্নের উত্তর বুধ।

.

কিন্তু না। সবচেয়ে বেশি গড় তাপমাত্রা সূর্যের দ্বিতীয় নিকটতম শুক্র গ্রহের।

.

বুধ সূর্য হতে মাত্র ৫ কোটি ৭০ লক্ষ কিলোমিটার দূরে অবস্থিত। দিনের বেলায় এর তাপমাত্রা ৪২৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়।

বুধের এক রাত, পৃথিবীর ৫৮ দিনের সমান। এই দীর্ঘ রাত্রিকালীন সময়ে বুধ তাপ ছেড়ে দিতে থাকে, যা তার পাতলা বায়ুমণ্ডল ভেদ করে সহজেই চলে যেতে পারে। তাই তাপ হারিয়ে, রাতের বেলা বুধের তাপমাত্রা মাইনাস ১৭৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়।

.

অন্যদিকে যদিও শুক্র বুধের চেয়ে সূর্য হতে দ্বিগুণ দূরত্বে অবস্থিত। শুক্রের আছে কার্বন ডাই অক্সাইড এবং নাইট্রোজেনের ভারী বায়ুমণ্ডল। যা ভেদ করে রাতের বেলা খুব অল্প পরিমাণ তাপ শুক্র হতে বের হয়ে যেতে পারে। তাই শুক্র গ্রহের দিনরাত গড়ে তাপমাত্রা থাকে ৪৬২ ডিগ্রি সেলসিয়াস।
0 টি ভোট
করেছেন (16,190 পয়েন্ট)
সৌরজগতের মধ্যে সবচেয়ে বেশি গড় তাপমাত্রায় শুক্র গ্রহে I
0 টি ভোট
করেছেন (33,350 পয়েন্ট)
সৌরজগতের মধ্যে সবচেয়ে বেশি গড় তাপমাত্রায় শুক্র গ্রহে।
0 টি ভোট
করেছেন (6,150 পয়েন্ট)

শুক্র
বুধ সূর্যের সবচেয়ে কাছের গ্রহ।কিন্তু শুক্র আমাদের সৌরজগতের সবচেয়ে উষ্ণ গ্রহ।এর ঘন বায়ুমণ্ডল গ্রিনহাউস গ্যাস কার্বন ডাই অক্সাইডে পরিপূর্ণ।এছাড়া এতে সালফিউরিক অ্যাসিডের মেঘ রয়েছে।তাই বায়ুমণ্ডল অধিক পরিমাণ তাপকে আটকে রাখে।

অপরদিকে বুধের বায়ুমন্ডল খুবই পাতলা,যা কেবল হাইড্রোজেন,হিলিয়াম,অক্সিজেন,পটাশিয়াম,জলীয় বাষ্প ইত্যাদি দ্বারা গঠিত।

শুক্রের তাপমাত্রা প্রায় ৪৬৪ ডিগ্রি সেলসিয়াস এবং বুধের প্রায় ১৬৭ ডিগ্রি সেলসিয়াস।

তথ্যসূত্রঃ নাসা

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

0 টি ভোট
1 উত্তর 552 বার দেখা হয়েছে
+2 টি ভোট
1 উত্তর 497 বার দেখা হয়েছে
0 টি ভোট
1 উত্তর 948 বার দেখা হয়েছে

11,027 টি প্রশ্ন

18,697 টি উত্তর

4,750 টি মন্তব্য

895,451 জন সদস্য

32 জন অনলাইনে রয়েছে
1 জন সদস্য এবং 31 জন গেস্ট অনলাইনে
  1. SinghalIndustries22

    160 পয়েন্ট

  2. dholeraplot

    120 পয়েন্ট

  3. Yuzu451

    120 পয়েন্ট

  4. draktim240

    120 পয়েন্ট

  5. realestatecrmsale

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো মোবাইল #science ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রাত রং সাপ মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় তাপমাত্রা বাতাস গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত বাচ্চা মেয়ে মৃত্যু বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না মুখ
...