অবাধে পতনশীল বস্তুর ওজন নেই কেন? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

0 টি ভোট
1,605 বার দেখা হয়েছে
"পদার্থবিজ্ঞান" বিভাগে করেছেন (15,280 পয়েন্ট)

2 উত্তর

0 টি ভোট
করেছেন (14,120 পয়েন্ট)
যে মহাকর্ষ বল দ্বারা পৃথিবী কোনো বস্তুকে নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করে,সেটাই হল ওই বস্তুর পৃথিবীতে ওজন। এখন বস্তুটি বাধাহীন ভাবেই পড়ুক আর বাধা নিয়েই পড়ুক বা স্থির থাকুক তাতে কি এসে যায় ? মহাকর্ষ বল তো সর্বদা বস্তুটির উপর ক্রিয়াশীল,অর্থাৎ ওজন থাকা উচিত। তাহলে অবাধে পতনশীল বস্তুটির নিজেকে 'ওজনশূন্য' মনে হওয়ার কারণ কি !!

কোনো বস্তুর ওজন তখনই থাকবে যদি বস্তুটি কোনো তলের সংস্পর্শে থাকে এবং সংস্পর্শে থাকা তলটি বস্তুটির উপর একটি 'লম্ব বল'(Normal Force) প্রয়োগ করে,আর এই লম্ব বলের জন্যই বস্তু তার নিজের ওজনকে "অনুভব" করতে পারে। এই লম্ব বল না থাকলে বস্তু তার ওজনকে "অনুভব" করতে পারে না (যদিও তখনও পৃথিবীর মহাকর্ষ বল বস্তুর উপর ক্রিয়াশীল থাকে ! )

কোনো বস্তু যখন অবাধে পতনশীল হয়(অর্থাৎ অভিকর্ষজ ত্বরণ এ নিচে পড়তে থাকে) তখন বস্তুটির উপর প্রযুক্ত "লম্ব বল" শূন্য হয়। (এক্ষেত্রে সংস্পর্শ তলই নেই ,তাই লম্ব বল থাকবে না স্বাভাবিক, আর সংস্পর্শ তল থাকলেও, উদাহরণস্বরূপ, লিফ্ট এর মধ্যে থাকা কোনো ব্যক্তি বা বস্তু, ওই তল দ্বারা বস্তুর উপর প্রযুক্ত "লম্ব বল" শূন্য ই হবে।)
0 টি ভোট
করেছেন (14,120 পয়েন্ট)
বিকল্প উত্তর :

পতনশীল বস্তুর ক্ষেত্রে ওজনের সূত্রট এরকম হবে না।অর্থাৎ পতনশীল বস্তুর ওজনের ক্ষেত্রে w = mg সূত্রটা প্রযোজ্য না। মনে করি ৫ কে.জি. ভরের কোনো বস্তু a  ত্বরণে নিচের দিকে নামছে। ধরি a এর মান ৫.৮ m/s^2। তাহলে বস্তুটির ওজন নির্ণয়ের সূত্র হবে w=m(g-a)।

 অর্থাৎ,

w = ৫*(৯.৮ - ৫.৮)

w = ২০ N

আবার যদি বস্তুটা a ত্বরণে উপরের দিকে যেত তাহলে ওজনের সূত্র হত w=m(g+a)

(লিফটে বস্তুর ওজন সম্পর্কিত সূত্র গুলো দেখলে এ বিষয়ে পরিস্কার ধারনা পাওয়া যাবে)

.

এখন যদি বলা হয় বস্তুটি মুক্তভাবে পতনশীল তাহলে এখানে a এর মান হবে ৯.৮ m/s^2 যা g এর মানের সমান। অর্থাৎ মুক্তভাবে পতনশীল বস্তুর ক্ষেত্রে আমরা ওজনের সূত্র লিখতে পারি,

w = m (g - ৯.৮)        [যেহেতু a = ৯.৮ ]

সুতরাং, আমরা সূত্রটাকে এভাবেও লিখতে পারি,

w = m (g - g)

w = ০

এখানে লক্ষণীয় যে অভিকর্ষজ ত্বরণের মান ৯.৮ m/s^2 ই থাকছে শুধু পরিবর্তন হচ্ছে পতনশীল বস্তুর ত্বরণের। পতনশীল বস্তুর ত্বরন আর অভিকর্ষজ ত্বরণ এক নয়। তাই অবাধে পতনশীল বস্তুর ওজন শূন্য।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

0 টি ভোট
2 টি উত্তর 2,328 বার দেখা হয়েছে
+2 টি ভোট
3 টি উত্তর 3,191 বার দেখা হয়েছে
+9 টি ভোট
7 টি উত্তর 2,796 বার দেখা হয়েছে
+3 টি ভোট
5 টি উত্তর 1,123 বার দেখা হয়েছে
0 টি ভোট
2 টি উত্তর 503 বার দেখা হয়েছে

10,932 টি প্রশ্ন

18,639 টি উত্তর

4,750 টি মন্তব্য

883,552 জন সদস্য

31 জন অনলাইনে রয়েছে
1 জন সদস্য এবং 30 জন গেস্ট অনলাইনে
  1. Taz_riyan

    260 পয়েন্ট

  2. Sui

    140 পয়েন্ট

  3. Darina

    120 পয়েন্ট

  4. majkiebojnl

    100 পয়েন্ট

  5. mostbetindiaorg

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম চাঁদ বৃষ্টি কেন কারণ কাজ বিদ্যুৎ রং সাপ রাত শক্তি উপকারিতা আগুন লাল মনোবিজ্ঞান গাছ খাবার সাদা মস্তিষ্ক শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় হাত মশা ঠাণ্ডা ব্যাথা স্বপ্ন ভয় বাতাস তাপমাত্রা গ্রহ রসায়ন কালো পা উদ্ভিদ মন কি বিস্তারিত পাখি গ্যাস রঙ সমস্যা বাচ্চা মেয়ে মৃত্যু বাংলাদেশ বৈশিষ্ট্য ব্যথা হলুদ ভাইরাস আকাশ সময় চার্জ অক্সিজেন দাঁত বিড়াল গতি কান্না আম
...