পৃথিবী এর কক্ষপথ থেকে বিচ্যুত হলে কি হবে?? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+11 টি ভোট
768 বার দেখা হয়েছে
"পদার্থবিজ্ঞান" বিভাগে করেছেন (10,910 পয়েন্ট)

1 উত্তর

+1 টি ভোট
করেছেন (10,910 পয়েন্ট)
নির্বাচিত করেছেন
 
সর্বোত্তম উত্তর
Nishat Tasnim -পৃথিবী তার কক্ষপথ থেকে বিচ্যুত হবে যদি সূর্য অদৃশ্য হয়ে যায়। সূর্য অদৃশ্য হওয়ার ৮ মিনিট পরই পৃথিবী কক্ষপথ থেকে সরে গিয়ে একটা সরল রেখার সামনের দিকে এগোতে থাকবে, যতক্ষণ পর্যন্ত না সে মহাজাগতিক কোনো কিছুর সাথে সংঘর্ষে লিপ্ত হয়ে ধ্বংস হয়ে যাচ্ছে, কিংবা অন্য কোন নক্ষত্রের প্রভাব বলয়ে না আসছে। অন্যান্য গ্রহের ক্ষেত্রেও একই ঘটনা ঘটবে। পৃথিবীর অভিকর্ষের কারণে আমরা পৃথিবী থেকে বিচ্ছিন্ন হব না। সূর্যের আলো প্রতিফলিত করতে না পারায় চাঁদকে আর খালি চোখে দেখা যাবে না! পৃথিবীতে সূর্যের আলো না থাকলেও বৈদ্যুতিক আলো তখনও থাকবে এবং আকাশে পূর্বের তুলনায় অনেক বেশি তারকা নজরে পড়বে।

সূর্যের আলো না পাওয়ায় গাছপালা সালোকসংশ্লেষণ বন্ধ করে দেবে, তখন গাছ থেকে আর কোন অক্সিজেন পাওয়া যাবে না। অনেক গাছ-পালাই মারা যেতে থাকবে। কিন্তু বড় বড় গাছ গুলো তখনও আত্মরক্ষা করতে পারবে। গাছ থেকে অক্সিজেন না পাওয়ার ফলে আপাত দৃষ্টিতে মনে হতে পারে যে, অন্য সকল প্রাণীর অক্সিজেন ঘাটতি দেখা দিবে। কিন্তু আসলে এমনটা নয়। পৃথিবীতে তখনও এত অক্সিজেন থাকবে যে সকল জীবের এক হাজার বছর লাগবে সেই অক্সিজেন শেষ করতে।

সূর্য থেকে তাপ ও আলো না আসার কারণে পৃথিবীর তাপমাত্রা ধীরে-ধীরে কমতে থাকবে, এবং কিছু সপ্তাহের মধ্যেই তাপমাত্রা শূন্য ডিগ্রি সেলসিয়াসে নেমে আসবে! তখন পৃথিবীর সবকিছু জমতে শুরু করবে। সমুদ্র পৃষ্ঠ বরফের আস্তরণে ঢেকে যাবে। কিন্তু সমুদ্রের গভীরে এবং সক্রিয় আগ্নে়য়গিরির পাশে কিছুটা উষ্ণ থাকবে। কারণ পৃথিবীর অভ্যন্তরীণ তাপ সমুদ্রের গভীরের জলকে বরফ হওয়া থেকে বাঁচাবে।

এই উষ্ণ জায়গা ব্যতীত অন্য কোথাও কোনো প্রাণী আত্মরক্ষা করতে পারবে না। এর পরে এমন একটা সময় আসবে যখন পৃথিবীর তাপমাত্রা কমতে-কমতে সর্বনিম্ন -১৮০° সেলসিয়াসে পৌঁছাবে! তখন শুধুমাত্র কিছু-কিছু আণুবীক্ষণিক জীবই বেঁচে থাকবে এবং পুরো পৃথিবী প্রাণ শূন্য হয়ে যাবে।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+3 টি ভোট
1 উত্তর 383 বার দেখা হয়েছে
19 ফেব্রুয়ারি 2022 "প্রযুক্তি" বিভাগে জিজ্ঞাসা করেছেন R Atiqur (43,950 পয়েন্ট)
+2 টি ভোট
1 উত্তর 280 বার দেখা হয়েছে

11,055 টি প্রশ্ন

18,698 টি উত্তর

4,750 টি মন্তব্য

896,805 জন সদস্য

178 জন অনলাইনে রয়েছে
1 জন সদস্য এবং 177 জন গেস্ট অনলাইনে
  1. SinghalIndustries22

    400 পয়েন্ট

  2. Singhalindutries002

    240 পয়েন্ট

  3. dholeraplot

    120 পয়েন্ট

  4. Yuzu451

    120 পয়েন্ট

  5. draktim240

    120 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো মোবাইল #science ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রাত রং সাপ মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় তাপমাত্রা বাতাস গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত বাচ্চা মেয়ে মৃত্যু বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না মুখ
...