গরমে ঠোঁট ফাটার কারণ কী? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+5 টি ভোট
2,462 বার দেখা হয়েছে
"স্বাস্থ্য ও চিকিৎসা" বিভাগে করেছেন (28,340 পয়েন্ট)

2 উত্তর

+2 টি ভোট
করেছেন (28,340 পয়েন্ট)
সম্পাদিত করেছেন

যে কোনও ধরনের ত্বকের জন্যই শীতকাল খুব কঠিন। শুষ্ক ও তৈলাক্ত, দু'ধরনের ত্বকেই শীতের কামড় পরে। বাইরের ঠান্ডা হাওয়া এবং ভিতরের উষ্ণতার জেরে অনেক সময়ই আমাদের ঠোঁট ফাটে।

কিন্তু গরমেও কি আপনার ঠোঁট ফাটছে? তবে কিন্তু সাবধান হোন। শুধুমাত্র ত্বক শুষ্ক হয়ে যাওয়াই নয়। অন্য কোনও অসুখও হতে পারে। আর তার জেরেই হয়তো আপনার ঠোঁট ফাটছে। যার লক্ষণ হিসেবে সামনে আসছে ঠোঁট ফাটা।

ইস্ট ইনফেকশন
আপনি কি জানেন ফাটা ঠোঁটের কারণ ইস্ট ইনফেকশনও হতে পারে? মূলত ঠোঁটের কোণে ফাটলে এটি হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। যাঁদের ঠোঁট চাটার অভ্যেস থাকে, তাঁদের এই ইস্ট ইনফেকশন বেশি হয়। এর জন্য প্রচুর পরিমাণে জল খান।

অ্যালার্জি
অনেক সময় শিয়া বাটার, ক্যাস্টর অয়েল বা মোম জাতীয় পদার্থ থেকে ঠোঁটে অ্যালার্জি হতে পারে। অনেক সময় বিভিন্ন খাবার থেকেও অ্যালার্জি হয়। প্রয়োজনে খাবারের নোট রাখুন, দেখুন কোনটা খেলে বেশি অসুবিধে হচ্ছে।

ডিহাইড্রেশন
ফাটা ঠোঁট, মুখ এবং চোখ-- এই সবই ডিহাইড্রেশনের লক্ষণ। এটি ঠিক করার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন দিনে আট থেকে বারো গ্লাস জল খাওয়া। ডিহাইড্রেশনের ফলে শরীরে মিনারেলের অভাব হয়। ত্বক ক্ষতিগ্রস্ত হয়।

সূর্যের তাপে পোড়া
গরমে সূর্যের তাপে চামড়া পুড়ে যায়। এর ফলে চামড়া শুষ্ক হয়ে যায়। ঠোঁট ফেটে যায় এর জেরে। ফলে রোদে বেরনোর সময় ঠোঁটেও আলতো করে সানস্ক্রিন ম্যাসাজ করুন।

ভিটামিনের অভাব
শরীরে কোষের কাজের জন্য ভিটামিন বিটু প্রয়োজন। গরমে ঠোঁট ফাটার কারণ কিন্তু এই ভিটামিনের অভাবও হতে পারে। ডিম ও মাংস খেলে এই ভিটামিন শরীরে ঢোকে।

ওষুধ
অনেক সময় নিয়মিত কোনও ওষুধের জেরে ত্বক শুষ্ক হয়ে যায়। ফলে ঠোঁট ফাটে। যদি তেমন কোনও ইঙ্গিত পান, তবে চিকিৎসকের পরামর্শ নিন।

0 টি ভোট
করেছেন (135,500 পয়েন্ট)

 

আবহাওয়া বা জলবায়ু পরিবর্তনের কারণে আগের মতো শীতকাল এখন আর হয় না এবং একই সাথে ঋতুগুলোর বৈশিষ্ট্যেও পরিবর্তন আসার প্রভাব পড়ছে মানবশরীরেও।
এখন রোজার সময় আবার গরমও অনেক পড়ছে, যে কারণে অনেকেই পানিশুন্যতায় ভুগছেন।
গরমের কারণেই কারও ঠোঁট ফাটছে, আবার কারও কোষ্ঠকাঠিন্য হচ্ছে। কারণ চামড়া শুষ্ক হয়ে যাচ্ছে দ্রুত।
শুষ্কতার কারণে স্কীনের জলীয় অংশ দ্রুত কমে যাচ্ছে। ঠোঁট বেশি আক্রান্ত হচ্ছে, কারণ ঠোটের বাইরের দিকটার চামড়া থাকে খুবই পাতলা ধরণের। যারা রোজা পালন করেন, তাদের এটা বেশি হতে পারে। কারণ সেহেরি থেকে ইফতার পর্যন্ত প্রায় ১৪ ঘণ্টা পানাহার থেকে বিরত থাকতে হয় এই গরমে। তবে এটা কোন বড় সমস্যা নয়। তাপমাত্রার স্বাভাবিক প্রভাব। সচেতন থাকলেই এটি এড়ানো সম্ভব।

সাধারণত ঠোঁট ফাটে কেন?

শরীরের চামড়ার তুলনায় ঠোঁট বেশি ফাটে, কারণ এটি মূলত চামড়ার উপরিভাগের খুব পাতলা স্তর।

তাই শীতকালে বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি হলে শরীর থেকে জলীয় অংশ কমে যায় এবং তখন চামড়ার এই স্তরটি দ্রুত ক্ষতিগ্রস্ত অর্থাৎ শুকিয়ে ফেটে যায়।

ঠোঁটের এই স্তরটিকে আমরা এপিডারমিস বা বহিঃস্তর বলি। এটি পাতলা হওয়ায় তাপমাত্রার হেরফেরে বা বাতাস আর্দ্র হলে দ্রুত প্রভাব পড়ে এর ওপর।
আবার ঠোঁট সামান্য শুষ্ক হলে অনেকে জিহ্বা দিয়ে ভেজানোর চেষ্টা করেন। কিন্তু পরে স্যালাইভা শুকিয়ে গেলে ঠোট আরও শুষ্ক হয়ে ওঠে ও ফেটে যেতে পারে।
অনেক সময় উচ্চ রক্তচাপ, হার্ট, কিডনি বা ক্যান্সারের চিকিৎসায় ব্যবহৃত কিছু ঔষধও শরীর থেকে পানি বের করে নেয় এবং সে কারণেও অনেকের ত্বক বিশেষ করে ঠোঁটে প্রভাব পড়ে।

আবার অনেক সময় ঠোঁটের অবস্থান নাকের ঠিক নিচে থাকার জন্য নিঃশ্বাসের সাথে বেরিয়ে আসা গরম বাতাসের প্রভাবেও ঠোঁট শুষ্ক হয়ে ওঠে।

তাহলে সমাধান কী?
চিকিৎসকরা ঠোঁট ফাটা থেকে রক্ষা পেতে কিছু পরামর্শ দিয়ে থাকেন। এগুলো হলো:

•প্রচুর পানি পান করা

•ঠোঁটের যত্ন নেয়া

•তীব্র সূর্যালোক ও ধুলোবালি এড়ানো

•সুষম ও পুষ্টিকর খাবার খাওয়া

•প্রয়োজনে ভ্যাসলিন ব্যবহার করা (তবে রাসায়নিক মিশ্রিত কোন কিছু ব্যবহার থেকে সাবধান থাকার কথা বলেন চিকিৎসকরা।

 

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+4 টি ভোট
1 উত্তর 351 বার দেখা হয়েছে
06 মে 2021 "স্বাস্থ্য ও চিকিৎসা" বিভাগে জিজ্ঞাসা করেছেন Hojayfa Ahmed (135,500 পয়েন্ট)
+10 টি ভোট
1 উত্তর 849 বার দেখা হয়েছে
0 টি ভোট
1 উত্তর 353 বার দেখা হয়েছে
28 ফেব্রুয়ারি 2022 "স্বাস্থ্য ও চিকিৎসা" বিভাগে জিজ্ঞাসা করেছেন Rayhan Shikder (9,310 পয়েন্ট)
+1 টি ভোট
3 টি উত্তর 1,063 বার দেখা হয়েছে
23 জানুয়ারি 2022 "স্বাস্থ্য ও চিকিৎসা" বিভাগে জিজ্ঞাসা করেছেন Subrata Saha (15,210 পয়েন্ট)
+1 টি ভোট
2 টি উত্তর 799 বার দেখা হয়েছে
03 এপ্রিল 2021 "স্বাস্থ্য ও চিকিৎসা" বিভাগে জিজ্ঞাসা করেছেন Ubaeid (28,340 পয়েন্ট)

11,002 টি প্রশ্ন

18,694 টি উত্তর

4,750 টি মন্তব্য

893,340 জন সদস্য

30 জন অনলাইনে রয়েছে
0 জন সদস্য এবং 30 জন গেস্ট অনলাইনে
  1. buyadd

    200 পয়েন্ট

  2. buy now

    160 পয়েন্ট

  3. Singhalindutries002

    140 পয়েন্ট

  4. singhal1

    140 পয়েন্ট

  5. EricaCarl

    140 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো মোবাইল #science ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রাত রং সাপ মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় তাপমাত্রা বাতাস গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত বাচ্চা মেয়ে মৃত্যু বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না মুখ
...