আপনি জানেন কি? আঙুল ফোটালে হাড়ে শব্দ কেন হয়? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+12 টি ভোট
1,120 বার দেখা হয়েছে
"জীববিজ্ঞান" বিভাগে করেছেন (350 পয়েন্ট)

3 উত্তর

+4 টি ভোট
করেছেন (71,360 পয়েন্ট)

আঙুল ফোটালে যে শব্দ হয়,এর মাঝেও কিন্তু বিজ্ঞান লুকিয়ে আছে ৷
আঙুল ফোটালে আমাদের আঙুলে যে অস্থি থাকে ,এই অস্থিগুলোর মাঝে সাইনোভিয়াল ফ্লুইড নামে এক ধরণের পিচ্ছিল তরল পদার্থ থাকে যেন অস্থিগুলোর মাঝে সংঘর্ষ না হয়৷

অামরা যখন আঙুল ফোটাই, তখন মূলত আঙুলের অস্থিগুলোকে টানার চেষ্টা করি ৷ তখন সাইনোভিয়াল ফ্লুইডের মাঝখানে গ্যাসীয় বুঁদবুঁদের সৃষ্টি হয় ৷
আমরা আঙুলগুলোকে যখন ছেড়ে দেই অস্থিগুলো তখন আগের অবস্থানে ফিরে আসে ৷ তখন গ্যাসীয় যে বুঁদবুঁদ গুলো আছে ,সেগুলো ফেটে যায় ৷ আর এজন্যই আঙুল ফোটালে শব্দ হয় ৷অনেকে মনে করে আঙুল ফোটানো আমাদের জন্য ক্ষতিকর ৷ বিজ্ঞানী ডোনাল্ড উঙ্গার ১৯৯৮ সালে প্রমাণ করেছেন,এতে আমাদের কোন ক্ষতি হবে না৷ তিনি ২০০৯ সালে এটা প্রমাণের জন্য চিকিৎসা বিজ্ঞানে এক বিশেষ পুরষ্কারে ভূষিত হয় ৷

0 টি ভোট
করেছেন (28,740 পয়েন্ট)
আমাদের জয়েন্টগুলোর চারপাশে একধরনের ফ্লুইড থাকে, যেটাকে বলা হয় - সাইনোভিয়াল ফ্লুইড। যখন আমরা আঙুল গুলোকে তাদের স্বাভাবিক অবস্থা থেকে সরিয়ে আনি, এই ফ্লুইডে একধরনের ভ্যাকুয়াম সৃষ্টি হয় এবং একটা বাবল তৈরি হয়, যেটা একদম সাথে সাথেই ভেঙে যায়। এই বাবল ফাটার শব্দটাই হচ্ছে, আঙুল ফোটানোর শব্দের উৎস।
0 টি ভোট
করেছেন (43,950 পয়েন্ট)
পেদ্রো বেরেজিকলিয়ান বলেন, “যখন আপনি আঙুল ফোটান কিংবা টানেন, তখন দুই হাড়ের মাঝে কিছু ফাঁকা জায়গা বের হয়। এতে নিম্নচাপ সৃষ্টি হয় এবং সেখানে হাড়ের মজ্জা ঢুকে যায়। হঠাৎ করে এভাবে তরল ঢোকার ফলেই সে শব্দ সৃষ্টি হয়।”

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

0 টি ভোট
4 টি উত্তর 1,009 বার দেখা হয়েছে
+1 টি ভোট
1 উত্তর 760 বার দেখা হয়েছে
0 টি ভোট
6 টি উত্তর 1,455 বার দেখা হয়েছে
30 এপ্রিল 2021 "লাইফ" বিভাগে জিজ্ঞাসা করেছেন হায়াত (20,400 পয়েন্ট)
+30 টি ভোট
4 টি উত্তর 869 বার দেখা হয়েছে
05 মার্চ 2019 জিজ্ঞাসা করেছেন RakibHossainSajib (32,140 পয়েন্ট)

10,959 টি প্রশ্ন

18,669 টি উত্তর

4,750 টি মন্তব্য

885,783 জন সদস্য

40 জন অনলাইনে রয়েছে
0 জন সদস্য এবং 40 জন গেস্ট অনলাইনে
  1. MD MYMO ZAMAN SHIHAB

    1520 পয়েন্ট

  2. Rayan Alam

    180 পয়েন্ট

  3. tentringercouk

    100 পয়েন্ট

  4. fv88vicom

    100 পয়েন্ট

  5. 90phutzctv

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম চাঁদ বৃষ্টি কেন কারণ কাজ বিদ্যুৎ রং সাপ রাত মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ খাবার মস্তিষ্ক সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় বাতাস তাপমাত্রা গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি মন কি বিস্তারিত রঙ সমস্যা মেয়ে মৃত্যু বাচ্চা বাংলাদেশ বৈশিষ্ট্য ব্যথা হলুদ ভাইরাস বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন দাঁত গতি কান্না আম
...