রাতে না ঘুমিয়ে দিনে ঘুমালে কি সেই ক্ষতি পুষিয়ে নেওয়া যাবে? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+8 টি ভোট
8,027 বার দেখা হয়েছে
"স্বাস্থ্য ও চিকিৎসা" বিভাগে করেছেন (47,710 পয়েন্ট)

2 উত্তর

+3 টি ভোট
করেছেন (47,710 পয়েন্ট)
রাতে পর্যাপ্ত না ঘুমিয়ে আমরা অনেকেই দিনের বেলায় ঘুমাই। কিন্তু এই বদঅভ্যাসটি আমাদের শরীরের জন্য কতটা ঝুঁকিপূর্ণ জানলে অবাক হবেন!

রাত জেগে দিনে ঘুমালে আমাদের আমাদের "সারকাডিয়ান রিদম" বা "বায়োলজিক্যাল ক্লক" বা দেহঘড়ির স্বাভাবিকতায় ছন্দপতন ঘটে। দেহঘড়ি একটি শারীরবৃত্তীয় ঘটনা যা আমাদের দিনের বেলায় জেগে থাকা বা রাতের বেলায় ঘুমানোর বিষয়টি নিয়ন্ত্রণ করে। অন্ধকারে ঘুম আবার আলোতে জেগে উঠা। অনেকটা সুইচ অন-অফ সিস্টেম৷ দেহঘড়ির স্বাভাবিকতায় ছন্দপতন ঘটলে আমাদের শরীরে দীর্ঘমেয়াদি এবং অপূরনীয় ক্ষতি হয়।

দিনের বেলায় ঘন্টার পর ঘুম টাইপ-২ ডায়বেটিস এর আশংকা অন্তত ৫৬ শতাংশ বাড়িয়ে দেয়। এছাড়াও উচ্চ রক্তচাপ, হৃদরোগ, পার্কিনসন্স, এমনকি ক্যান্সার এর ও ঝুঁকি বাড়িয়ে দেয়। রাত জাগার ফলে হরমোন পরিবর্তন, দেহের তাপমাত্রার রদবদল, মেজাজ ও মস্তিষ্কের কাজকর্মে ব্যপক প্রভাব পড়তে দেখা যায়। কেউ যদি রাতের বেলা টিভি দেখে, কম্পিউটার/ মোবাইলে কাজ করে ঘুমাতে যায়, তার মস্তিষ্ক উত্তেজিত থাকে। ফলে রাতে ভালো ঘুম হয় না, ফলস্বরূপ বদমেজাজ, ক্ষুধামান্দ্য, বিষণ্নতা, স্মৃতিশক্তি হ্রাস, ওজন বৃদ্ধি ইত্যাদি সমস্যায় ভুগতে দেখা যায়।

গবেষণায় দেখা গেছে রাত জাগার ফলে মানুষের জিনের ৬ শতাংশ পরিবর্তন হতে পারে। অনিয়মিতভাবে রাত জেগে কাজ করলে দেহঘড়ির ছন্দ রক্ষাকারী জিন ৯৭ শতাংশ ক্ষেত্রেই কার্যকারিতা হারিয়ে ফেলে।

এক গবেষণায় দেখা গেছে, আপনি যদি রাতে না ঘুমিয়ে দিনে ঘুমান তবে আপনার শরীরে ক্রমাগত প্রায় একশ ধরনের প্রয়োজনীয় প্রোটিনে পরিবর্তন আসতে পারে যেগুলোর অধিকাংশই রক্তের জন্য এবং দেহের প্রতিরক্ষার জন্য দরকার। তাই রাতের বেলা কমপক্ষে ৬-৭ ঘন্টা ঘুমানো গুরুত্বপূর্ণ।
তবে দিনের বেলা ৩০ মিনিট থেকে ১.৫ ঘন্টা ঘুমানো শরীরের জন্য ভালো(কিন্তু ঘন্টার পর ঘন্টা নয়), এতে আপনার ব্রেইন এর কার্যকারিতা বাড়বে এবং স্মৃতিশক্তি ভালো থাকবে। তাই যারা রাত জেগে না ঘুমিয়ে অকারণে আড্ডা দিয়ে, টিভি, সিনেমা দেখে কিংবা মোবাইল ফোন এ গেমস খেলে রাতের সময়টুকু কাটিয়ে দেহঘড়ির স্বাভাবিকতায় ব্যাঘাত ঘটাচ্ছেন, তারা সময় থাকতে সাবধান হন।

© Israt Jahan (Science Bee)
0 টি ভোট
করেছেন (9,610 পয়েন্ট)
রাতে আমাদের মস্তিষ্কে ঘুমানোর জন্য প্রয়োজনীয় হরমোন নিঃসৃত হয়, যা দিনের আলোতে হয় না।

তাই, দিনে ঘুম ভালো হয় না।

দেহঘড়ির ছন্দপতন ঘটলে শরীরে রোগ বাসা বাঁ্ধবেই!

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+9 টি ভোট
2 টি উত্তর 668 বার দেখা হয়েছে
+8 টি ভোট
3 টি উত্তর 25,513 বার দেখা হয়েছে
+4 টি ভোট
2 টি উত্তর 967 বার দেখা হয়েছে
+1 টি ভোট
2 টি উত্তর 3,520 বার দেখা হয়েছে
0 টি ভোট
2 টি উত্তর 920 বার দেখা হয়েছে

11,061 টি প্রশ্ন

18,699 টি উত্তর

4,750 টি মন্তব্য

897,984 জন সদস্য

133 জন অনলাইনে রয়েছে
0 জন সদস্য এবং 133 জন গেস্ট অনলাইনে
  1. SinghalIndustries22

    480 পয়েন্ট

  2. Singhalindutries002

    240 পয়েন্ট

  3. olivianaylor

    140 পয়েন্ট

  4. Samiha Tanisha

    120 পয়েন্ট

  5. dholeraplot

    120 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো মোবাইল #science ক্ষতি চিকিৎসা চুল পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রাত রং সাপ মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় তাপমাত্রা বাতাস গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত বাচ্চা মেয়ে মৃত্যু বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না মুখ
...