বোম্বে ব্লাড গ্রুপ সম্পর্কে বিস্তারিত জানতে চাই। এবং এই রক্ত কিভাবে শনাক্ত করা হয়? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+5 টি ভোট
645 বার দেখা হয়েছে
"স্বাস্থ্য ও চিকিৎসা" বিভাগে করেছেন (47,710 পয়েন্ট)

1 উত্তর

+1 টি ভোট
করেছেন (47,710 পয়েন্ট)

Rivhu Datta-

এই বোম্বে গ্রুপ জিনিসটা কি? খায় না মাথায় দেয় ?? 

এই সেদিন শুরু হয়েছে 'বোম্বে ব্লাড' নামে একটা বিশেষ গ্রুপের রক্ত নিয়ে মাতামাতি। অনেকে তো বলেই বসছেন, এটা এক্কেবারে আনকোরা নতুন একটা ব্লাডগ্রুপ। আবার অনেকে এটা ভেবে শংকিত, এই ব্লাড গ্রুপের  রকম সকম নিয়ে। দেখি, এই লেখায় এই ব্লাড গ্রুপ নিয়ে বুঝিয়ে লেখা যায় কিনা। 

প্রথম ABO ব্লাড গ্রুপ নিয়ে একটা কমন কথা। এই মেজর ব্লাড গ্রুপের  নামকরণ হয়েছে এর এন্টিজেন এর উপর ভিত্তি করে। অর্থাৎ A antigen, B antigen এর উপর ভর করেই এই ব্লাডগ্রুপের নামকরণ। তো সেই হিসেবে এই গ্রুপে চার টাইপের ব্লাড পাওয়া যায়, যথাঃ A, B, AB, O। বলে রাখা ভাল, আমরা এই এন্টিজেন A & B কে খুজে পাওয়া যাবে আমাদের সবার প্রিয় RBC surface এ।
কিন্তু বিজ্ঞানপোকারা, এখানে একটা প্রশ্ন হল, এই এন্টিজেন A & B আসলো কোথা থেকে ?? 

বিজ্ঞানীরা আরো গভীরে তলিয়ে দেখলেন, এই এন্টিজেন A & B  আসে আরেকটা এন্টিজেন থেকে। এই এন্টিজেন আমাদের গল্পের হিরো, এই Precursor Antigen is H, সোজা বাংলায় antigen H। কোন ব্যক্তির রক্তে যদি A antigen or B antigen থাকে, আমরা ধরে নেই, এদের জন্ম H antigen থেকে। সারা বিশ্বের বিশাল জনগোষ্ঠীতে, প্রতিটি সুস্থ সবল মানুষের RBC surface এ H antigen পাওয়া যাবে। যাদের ব্লাড গ্রুপ AB , তাদের RBC তে পাওয়া যাবে A,B & H. তবে যারা O ব্লাডগ্রুপধারী, তাদের ক্ষেত্রে শুধু H antigen পাওয়া যাবে !!! 
দূর্ভাগ্যবশত, কিছু কিছু ব্যক্তির রক্তে ( লোহিত রক্ত কণিকায়) A,B & H antigen পাওয়া যায় না। এরাই সেই বোম্বে ব্লাডগ্রুপের বাহক। এই অতি দূর্লভ ব্লাডগ্রুপ আবিষ্কার করা হয় বোম্বাই (বর্তমানে মুম্বাই) এর KEM Hospital এ। 
সেরোলজিক্যাল এক্সামিনেশন এ, এই ব্লাড গ্রুপে পাওয়া যায়, antibody A, antibody B & antibody H. এই ব্লাডগ্রুপ বহনকারী ব্যক্তি একমাত্র তার মত বোম্বাই ব্লাড বাহক অন্য ব্যক্তির রক্ত নিতে পারবে। ইন্ডিয়ান এক্সপ্রেসসহ অন্যান্য সোর্স  জানাচ্ছে, ইউরোপে প্রতি লাখে একজন এবং ভারতে প্রতি ১০ হাজারে এক জন এই রক্তের বাহক। তাহলে বুঝুন কত রেয়ার এই ব্লাড টাইপ। 

শনাক্ত করে কিভাবে এই ব্লাড টাইপ ??? 

ম্যাচিং পরীক্ষায় এই ব্লাড টাইপ আচরণ করে O ব্লাড গ্রুপের মত, কিন্তু যখনই ক্রশ ম্যাচিং এ দেওয়া হয়, তখন এই ব্লাড টাইপ সব এন্টিজেন (A,B,H) এর সাথে বিক্রিয়া করে এবং জমাট বেধে যায়। এভাবেই এই বোম্বে ব্লাড টাইপ শনাক্ত হয়। It is also called HH blood type and This blood phenotype was first discovered by the Doctor YM Bhende in 1952.
 

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+10 টি ভোট
1 উত্তর 450 বার দেখা হয়েছে
31 জানুয়ারি 2021 "জীববিজ্ঞান" বিভাগে জিজ্ঞাসা করেছেন Remove id (34,670 পয়েন্ট)
0 টি ভোট
1 উত্তর 397 বার দেখা হয়েছে
+9 টি ভোট
2 টি উত্তর 488 বার দেখা হয়েছে
31 জানুয়ারি 2021 "জীববিজ্ঞান" বিভাগে জিজ্ঞাসা করেছেন Remove id (34,670 পয়েন্ট)
+5 টি ভোট
2 টি উত্তর 1,466 বার দেখা হয়েছে
+9 টি ভোট
2 টি উত্তর 495 বার দেখা হয়েছে

11,043 টি প্রশ্ন

18,698 টি উত্তর

4,750 টি মন্তব্য

896,167 জন সদস্য

44 জন অনলাইনে রয়েছে
4 জন সদস্য এবং 40 জন গেস্ট অনলাইনে
  1. SinghalIndustries22

    280 পয়েন্ট

  2. dholeraplot

    120 পয়েন্ট

  3. Yuzu451

    120 পয়েন্ট

  4. draktim240

    120 পয়েন্ট

  5. Singhalindutries002

    120 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো মোবাইল #science ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রাত রং সাপ মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় তাপমাত্রা বাতাস গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত বাচ্চা মেয়ে মৃত্যু বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না মুখ
...