Glossophobia কী? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+8 টি ভোট
904 বার দেখা হয়েছে
"মনোবিজ্ঞান" বিভাগে করেছেন (110,340 পয়েন্ট)

2 উত্তর

+2 টি ভোট
করেছেন (105,570 পয়েন্ট)

এই ফোবিয়ায় আক্রান্ত মানুষের সংখ্যা পৃথিবীর মোট জনসংখ্যার ৭৫%। অর্থাৎ প্রায় ২৩৮ মিলিয়ন মানুষ এই ফোবিয়াতে আক্রান্ত। গ্লসোফোবিয়া হলো জনসম্মুখে কথা বলায় জড়তা বা ভয় অনুভব করা।  এই ফোবিয়া আমাদের অনেকের মধ্যেই বেশ লক্ষণীয়। জনসম্মুখে কথা বলতে গেলেই হাত পা কাঁপুনি, ঘামানো, হার্ট বিট বেড়ে যাওয়া, শরীরে অসুস্থতা বোধ করা, কথা জড়িয়ে যাওয়া ইত্যাদি এই ফোবিয়ার কারণে ঘটে থাকে।

 

 

+1 টি ভোট
করেছেন (105,570 পয়েন্ট)

অন্যান্য বেশীর ভাগ ফোবিয়ার মতো এটিও মন থেকে ঝেড়ে ফেলা সম্ভব। সেক্ষেত্রে আপনাকে সামান্য পরিশ্রম তো করতেই হবে। আর এই পরিশ্রমটুকুর পর আপনিই তো হয়ে উঠতে পারেন একজন সফল উপস্থাপক। কিংবা অনেকের কাছ থেকেই শুনতে পারবেন আপনার প্রশংসা।


** এমন কোনো ক্লাবে যোগ দেওয়া যেখানে পাবলিক স্পিকিং চর্চা করা হয়। ** চাইলে কোনো শর্ট কোর্স করা যেতে পারে।
** নিয়মিত সংবাদ শোনা এবং নিজের ঘরে বসে একা একা তা প্র্যাক্টিস করা
** খোলা/জনশূন্য মাঠের মধ্যে প্র্যাক্টিস
** বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম বিশেষ করে ফেসবুকে পাবলিক স্পিকিং সংক্রান্ত যেসব টিম আছে সেগুলোতে যোগ দেওয়া।
** বড়দের সাহায্য নেওয়া

এবার একটু বিশদ ভাবে বলি
** আপনার আশেপাশেই দেখবেন এমন কোনো ক্লাব আছে যারা এগুলো চর্চা করে। বিশেষ করে বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানে এ ধরনের ক্লাব থাকে। তাছাড়া স্থানীয় ভাবেও এমন ক্লাব থাকে অনেক জায়গাতে। এ ধরনের ক্লাবের সাথে লেগে থাকলে খুব ভালো হয়।
** কোর্স-কোর্স-কোর্স—হ্যা পাবলিক স্পিকিং শেখার জন্য অনেক অনেক প্রতিষ্ঠান কোর্স করায়। সেগুলোতে ভর্তি হতে পারেন। এ ধরনের কোর্সে খুব অল্প টাকা খরচ হয় তাই করে ফেলতে পারেন।
** সংবাদ শুনুন এবং একা একা প্র্যাক্টিস করুন। ঘরে কিংবা বাইরে যেকোনো জায়গাতে মুখের সামনে মাইক্রফোন জাতীয় কিছু একটা ধরে(ধরুন, একটা কাগজ পেচিয়ে) প্র্যাক্টিস করতে থাকুন। এটা খুবই কাজের। নিয়মিত কিছুদিন করলে সাহস টা অনেক বেড়ে যায়।
** ফেসবুকে যেসব পেজ গুলো উপস্থাপনা বা এসম্পর্কিত কাজ করে সেগুলোতে যোগ দিন। প্রয়োজনে অন্যের সহযোগিতা নিন যারা উপস্থাপনার কাজ করেন। তবে সবচেয়ে বেস্ট রুমে প্র্যাক্টিসের পাশাপাশি কোনো টিমের সাথেও অনুশীলন করা। তাহলে, আর দেরী কেন?? শুরু করে দিন আজ থেকেই।

 

Source : uposthapona.wordpress

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

0 টি ভোট
1 উত্তর 202 বার দেখা হয়েছে
0 টি ভোট
1 উত্তর 428 বার দেখা হয়েছে
0 টি ভোট
2 টি উত্তর 876 বার দেখা হয়েছে
0 টি ভোট
2 টি উত্তর 574 বার দেখা হয়েছে

10,984 টি প্রশ্ন

18,699 টি উত্তর

4,750 টি মন্তব্য

898,595 জন সদস্য

51 জন অনলাইনে রয়েছে
2 জন সদস্য এবং 49 জন গেস্ট অনলাইনে
  1. olivianaylor

    140 পয়েন্ট

  2. draktim240

    120 পয়েন্ট

  3. tintucdog

    100 পয়েন্ট

  4. b52clubstube

    100 পয়েন্ট

  5. ceolx88jennynguyen

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রাত রং সাপ মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় তাপমাত্রা বাতাস গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত বাচ্চা মেয়ে মৃত্যু বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না মুখ
...