পৃথিবীর সবচেয়ে ভীতু বা নিরীহ প্রাণী কোনটি?? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+8 টি ভোট
2,842 বার দেখা হয়েছে
"প্রাণিবিদ্যা" বিভাগে করেছেন (110,340 পয়েন্ট)

1 উত্তর

0 টি ভোট
করেছেন (4,280 পয়েন্ট)
চলমান নৌকায় বসে চমৎকার দৃশ্যটা দেখতে পেলাম আমরা—খালপাড়ের ঢালুতে একটি বয়সী আর্জিনার লেজ মুখে চেপে ধরে আছে একটি গুইসাপের বাচ্চা, ডিম থেকে বেরিয়েছে ৮-১০ দিন হবে। চমৎকার ছিট ছিট—চিত্রবিচিত্র রঙের ওই আনাড়ি বাচ্চাটি আর্জিনার লেজ ধরে খেয়ে ফেলতে চাইছে। আর্জিনাটি ব্যস্ত জীবন বাঁচাতে, অতএব টানাটানির খেলাটা জমেছে চমৎকার। এমন আশ্চর্য-সুন্দর দৃশ্য দেখে উল্লাসে চিৎকার দিয়ে নৌকা থেকে পাড়ে নামলাম আমরা। ভুলটা হলো এখানেই। ভয়ে আর্জিনার লেজ ছেড়ে ভোঁ দৌড়ে ওপরের দিকে চলে গেল গুইসাপটি, আর্জিনাটিও তাই করল। ছবি তোলা আর হলো না আমাদের। আমরা এ রকম দৃশ্য এই প্রথম দেখলাম। আনাড়ি কম বয়সী চিলু সাপকে আমি আর্জিনার লেজ মুখে পুরতে দেখেছিলাম আমার গ্রামের একটা বাগানে—সাপটিকে লেজে নিয়েই দৌড়াচ্ছিল আর্জিনাটি। চিলু সাপ বা অন্য বিষধর সাপেরা শুনেছি আর্জিনাকে খায়, ছোঁ মারে বাজ-চিলে, বড় বড় সোনা ব্যাঙ অন্য ছোট পাখিদের মতো এদেরও গেলে, বেজিদের সামনে পড়লে অকারণে মেরে ফেলে, পোষা বিড়ালেরা কখনো কখনো এদের নিয়ে মজার খেলায় মাতে।
আর্জিনার সঙ্গে পরিচয় শৈশব থেকে। প্রায় বারো মাসই দেখা হতো ওদের সঙ্গে রান্নাঘরের পেছনে, উঠানে, বন-বাগানে ঘুরত ওরা, আজও তাই করে। বড়শি ফেলে পুঁটি-কই-শিং-মাগুর এমনকি আটার গুলিও খেয়ে ফেলত নির্ভয়ে। বড়শিতে টোপ গেঁথে ওদের সামনে ফেললে টোপ গিলে বড়শিতে ঝুলত, আমরা মজার খেলায় মাততাম। পোষা রাজহাঁসেরা এদের দেখলে মাথা নামিয়ে অবাক-কৌতূহলী চোখে দেখত শুধু। সঙ্গে বাচ্চা থাকা মুরগিরা শত্রু ভেবে ঠোকর মারত—অনেক সময় মুখে পুরে গিলে ফেলতে চেয়ে দম বন্ধ অবস্থায় পড়ত। নিরীহ প্রাণী। মানুষ যেমন ভয় পায় না ওদের, তেমনি এরাও মানুষকে ভয় পায় না। বর্ষাকালে এদের বাচ্চা হয়, শরৎ-হেমন্তে দেখা যায়। কিন্তু আমাদের এলাকার (বাগেরহাট) বাগানে ছিেনজোঁক কিলবিল করলেও আর্জিনার শরীরে লাগে না, আর্জিনার শরীরে লাগলেও রক্ত পান করার আগেই কেন জানি না গড়িয়ে পড়ে যায়!
এরা ডিম পাড়ে জুলাই-সেপ্টেম্বর মাসে। মাটির ফাটলে, নারকেল-সুপারিগাছের শিকড়ের তলায়, বালুমাটির তলায়, পারিবারিক ইটের পাঁজার ভেতরে ও অন্যান্য জুতসই জায়গায়। ডিমের সংখ্যা ৮-১২টি। রং সাদা। ডিমের আকার অনেকটাই করমচা ফলের মতো, তবে আকার গড়নে করমচার চেয়ে অনেক ছোট। সদ্য ফোটা বাচ্চারা লম্বায় হয় ০১.০২ সেমি থেকে ০১.০৩ সেমি। এরাও ডিম পেড়েই খালাস। তা দেবার বালাই নেই। আপনাআপনিই টিকটিকির বাচ্চার মতো ডিম ভেঙে বেরিয়ে আসে।
নিরীহ এই প্রাণীটি রুদ্ররূপ ধারণ করে প্রজনন ঋতুতে। তখন দুটি পুরুষে কুস্তি লড়ে অনেকটাই খাড়া হয়ে। মূল খাদ্য এদের নানান রকম পোকা-পতঙ্গ-কেঁচো-ছোট ব্যাঙ-ব্যাঙাচি, উইপোকা-পিঁপড়া ও ওদের ডিম-বাচ্চা, বোলতার ডিম ও লাউ-বেগুন-আলু-পাট-আখ-ধানে ক্ষতিকর পোকা। এদিক দিয়ে এরা খুবই উপকারী প্রাণী। আবার, শিকারিও ভালো। পোকা-পতঙ্গ একটু বড় হলে বা চতুর হলে এরা ওত পেতে থেকে শিকারের ঘাড়ে লাফিয়ে পড়ে, অনেকটাই শিকারি প্রাণীদের মতোই।
তেলতেলে শরীরের এই ভূচর প্রাণীটির নাম আর্জিনা। অঞ্জন, অ্যাঞ্জন, সাপের আঁচিল, সাপের লাঠি ইত্যাদি নামেও পরিচিত। ইংরেজি নাম Keeled grass skink. বৈজ্ঞানিক নাম Eutropis carinata. শরীরের মাপ (লেজ বাদে) ১৩ সেমি। লেজ ১৭ সেমি। শরীরের উপরিভাগটা ধাতব-বাদামি। নিচের রং ক্রিমরঙা অথবা হলুদাভ সাদা। সারা দেশেই দেখা মেলে এদের। এদের চালচলনেও আছে চঞ্চলতা, হাঁটে অনেকটাই হেলেদুলে।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+7 টি ভোট
4 টি উত্তর 927 বার দেখা হয়েছে
31 ডিসেম্বর 2020 "প্রাণিবিদ্যা" বিভাগে জিজ্ঞাসা করেছেন noshin mahee (110,340 পয়েন্ট)
+33 টি ভোট
6 টি উত্তর 12,865 বার দেখা হয়েছে
05 মার্চ 2019 জিজ্ঞাসা করেছেন RakibHossainSajib (32,140 পয়েন্ট)
+11 টি ভোট
1 উত্তর 512 বার দেখা হয়েছে
+11 টি ভোট
1 উত্তর 537 বার দেখা হয়েছে
+6 টি ভোট
5 টি উত্তর 2,826 বার দেখা হয়েছে

11,063 টি প্রশ্ন

18,699 টি উত্তর

4,750 টি মন্তব্য

898,285 জন সদস্য

21 জন অনলাইনে রয়েছে
0 জন সদস্য এবং 21 জন গেস্ট অনলাইনে
  1. SinghalIndustries22

    520 পয়েন্ট

  2. Singhalindutries002

    240 পয়েন্ট

  3. olivianaylor

    140 পয়েন্ট

  4. Samiha Tanisha

    120 পয়েন্ট

  5. dholeraplot

    120 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো মোবাইল #science ক্ষতি চিকিৎসা চুল পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রাত রং সাপ মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় তাপমাত্রা বাতাস গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত বাচ্চা মেয়ে মৃত্যু বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না মুখ
...