অ্যালোপেসিয়াকী ? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+18 টি ভোট
180 বার দেখা হয়েছে
"তত্ত্ব ও গবেষণা" বিভাগে করেছেন (105,570 পয়েন্ট)

1 উত্তর

+1 টি ভোট
করেছেন (110,340 পয়েন্ট)
প্রত্যেক মানুষের জন্য এটি স্বাভাবিক - পুরুষ এবং মহিলা উভয়েরই ক্ষেত্রে - যে প্রতিদিন একটা নির্দিষ্ট সংখ্যক চুল পড়বে তাদের,যা 100 টিরও বেশি হতে পারে। চুল পড়ার কিছু ঘটনা আরো গুরুতর। এলোপেসিয়া এমন একটি অবস্থা যা চুল পড়া কে চিহ্নিত করে এবং যা স্বাভাবিকের চেয়ে বেশি। আলোপেসিয়াকে নিম্নোক্তভাবে দেখা যেতে পারেঃ

এলোপেসিয়া আরিয়েতা, যেখানে স্কাল্পের বা মাথার খুলির ত্বকের চুলগুলি গোছা হয়ে পড়ে যায়, সাধারণত গোলাকার ভাবে।

আলোপেসিয়া টোটালিস, যাতে স্কাল্প থেকে সম্পূর্ণ চুল পড়ে যায়।

আলোপেসিয়া ইউনিভার্সালিজ, যাতে সারা শরীর থেকে চুল পড়ে যায়।

হারানো চুলগুলি আবার গজাতে পারে, তবে এটি আবার পড়ে যাওয়ারও প্রবণতা থাকে।

এটির প্রধান লক্ষণ এবং উপসর্গগুলি কি কি?

এলোপেসিয়ার, বিভিন্ন রূপ, এবং বিভিন্ন উপসর্গ দেখা যায়, যেমন:

এলোপেসিয়া আরিয়েতাতে গোলাকার বা মুদ্রা আকৃতিতে চুল উঠে যায়। যখন আপনি ঘুম থেকে উঠবেন চুলের বড় গুচ্ছগুলি বালিশের উপরে দেখা যেতে পারে। চুল উঠে যাওয়া স্থানটির আকার পরিবর্তিতও হতে পারে, সেক্ষেত্রে আপনি চুলের ঘনত্ব কোথাও কোথাও কম হয়ে যাচ্ছে সেটা অনুভব করতে পারেন। স্কাল্প থেকে চুলের উঠে যাওয়া খুবই সাধারণ; যাইহোক, এলোপেসিয়া চোখের পাতা, ভ্রু বা দাড়িতেও দেখা যায়। আরেকটি বিরল বৈশিষ্ট্য হল স্কাল্প-এর পিছন দিকের চুল উঠে যাওয়া।

এলোপেসিয়া টোটালিসে, মানুষজনের স্কাল্পের সম্পূর্ণ চুল উঠে যেতে পারে।

এলোপেসিয়া ইউনিভার্সালিস-এর ক্ষেত্রে, সারা শরীরের চুল উঠে যায়।

কখনও কখনও এলোপেসিয়া নখকে আক্রান্ত করে এবং তাদের নিষ্প্রাণ, ভঙ্গুর, রুক্ষ বা এমনকি নখ ভেঙেও যেতে পারে। নখের সমস্যা কখনও কখনও এলোপেসিয়ার প্রথম উপসর্গ হতে পারে।

এর প্রধান কারণগুলি কি কি?

এলোপেসিয়া একটি জিনগত অবস্থা হিসেবে চিহ্নিত হয়েছে এবং এটি একটি অটোইমিউন রোগ হিসাবে শ্রেণীবদ্ধ। এর মানে হল শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা চুলকে আক্রমণ শুরু করে। ফলস্বরূপ, ব্যাপক চুল পড়ে যেতে শুরু করে।

এ সম্পর্কিত কোন প্রশ্ন খুঁজে পাওয়া গেল না

11,018 টি প্রশ্ন

18,694 টি উত্তর

4,750 টি মন্তব্য

894,631 জন সদস্য

11 জন অনলাইনে রয়েছে
0 জন সদস্য এবং 11 জন গেস্ট অনলাইনে
  1. tk88beauty

    100 পয়েন্ট

  2. tintucaruba

    100 পয়েন্ট

  3. ceoquocansunwinvn

    100 পয়েন্ট

  4. go99vipitcom

    100 পয়েন্ট

  5. xoso66vnapp1

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো মোবাইল #science ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রাত রং সাপ মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় তাপমাত্রা বাতাস গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত বাচ্চা মেয়ে মৃত্যু বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না মুখ
...