বঙ্গোপসাগরে কত বালতি পানি আছে? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+1 টি ভোট
1,578 বার দেখা হয়েছে
"গণিত" বিভাগে করেছেন (7,950 পয়েন্ট)
সম্পাদিত করেছেন

1 উত্তর

0 টি ভোট
করেছেন (71,360 পয়েন্ট)
আসুন বের করি পৃথিবীর সবচেয়ে বড় উপসাগর, বঙ্গোপসাগরে কত বালতি পানি আছে, উইকিপিডিয়ার তথ্যানুসারে বঙ্গোপসাগরের পৃষ্ঠের ক্ষেত্রফল প্রায় একুশ লক্ষ বাহাত্তর হাজার বর্গ কিলোমিটার – 21,72,000Km2।

সমস্যাটা হচ্ছে এর গভীরতা নিয়ে। এর গভীরতা সব জায়গায় সমান নয়। তাই আমাদের গড় গভীরতা পরিমাপ করতে হবে। উইকিতে সেই তথ্যও দেওয়া আছে – 2.6Km অর্থাৎ এর গড় গভীরতা প্রায় আড়াই কিলোমিটারের মত।

তাহলে আমরা বঙ্গোপসাগরের আয়তন বের করতে পারি। আয়তন = ক্ষেত্রফল * গভীরতা = 56,47,200Km3।

অর্থাৎ বঙ্গোপসাগরে মোটামুটি ছাপ্পান্ন লক্ষ, সাতচল্লিশ হাজার দুইশত ঘনকিলোমিটার পানি ধরে। লিটারে পরিমাপ করলে (1Km3=1012litre ) সে মান দাঁড়ায় = 5647200000000000000 লিটার। আপনি বলেননি আপনার বালতিটিতে কত লিটার পানি ধরে। মাঝারি আকারের একটি বালতিতে প্রায় পঞ্চাশ লিটার পানি ধরে। সেটা যদি বিবেচনা করি তাহলে আপনার বঙ্গোপসাগরে 5647200000000000000÷50 = 2823600000000000000 বালতি পানি আছে। সংখ্যাটি হচ্ছে দুইশত বিরাশি কোটি ছত্রিশ লক্ষ কোটি। বালতির দৈর্ঘ্য যদি একমিটার হয় তবে এই বালতি গুলো একটির উপর আরেকটি খাড়া করলে তা এত উঁচু হবে যে তা সৌরজগৎ ছাড়িয়ে যাবে।

পৃথিবীর মোট জনসংখ্যা প্রায় সাতশত আশি কোটি। এদের প্রত্যেকের হাতে একটি করে বালতি ধরিয়ে দিয়ে যদি বলা হয় বঙ্গোপসাগর খালি করতে, তবে প্রতিটি ব্যক্তির ছত্রিশ কোটি বিশ লক্ষ বার বালতি আনা নেওয়া করতে হবে। যদি একবার বালতি পানি ভর্তি করে তা ফেলে দিয়ে আসতে এক সেকেন্ড সময় লাগে, তবে পুরো বঙ্গোপসাগর খালি করার জন্য পৃথিবী বাসীকে দিনরাত চব্বিশ ঘন্টা খেটে টানা সাড়ে এগার বৎসর এ কাজ করে যেতে হবে।

© বিজ্ঞানপার্ক, Quora

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+9 টি ভোট
3 টি উত্তর 717 বার দেখা হয়েছে
12 ডিসেম্বর 2020 "চিন্তা ও দক্ষতা" বিভাগে জিজ্ঞাসা করেছেন Zubayer Mahmud (11,220 পয়েন্ট)
+13 টি ভোট
2 টি উত্তর 1,142 বার দেখা হয়েছে
+12 টি ভোট
3 টি উত্তর 2,534 বার দেখা হয়েছে
+9 টি ভোট
2 টি উত্তর 1,675 বার দেখা হয়েছে
12 ডিসেম্বর 2020 "চিন্তা ও দক্ষতা" বিভাগে জিজ্ঞাসা করেছেন noshin mahee (110,340 পয়েন্ট)
0 টি ভোট
1 উত্তর 555 বার দেখা হয়েছে

10,985 টি প্রশ্ন

18,699 টি উত্তর

4,750 টি মন্তব্য

900,450 জন সদস্য

93 জন অনলাইনে রয়েছে
1 জন সদস্য এবং 92 জন গেস্ট অনলাইনে
  1. socolivezftvv

    100 পয়েন্ট

  2. ek333bz

    100 পয়েন্ট

  3. 789club8online

    100 পয়েন্ট

  4. xx8media

    100 পয়েন্ট

  5. rr99gg

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রাত রং সাপ মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় তাপমাত্রা বাতাস গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত বাচ্চা মেয়ে মৃত্যু বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না মুখ
...