চশমা পরলে কি মাথাব্যথা কমে? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

0 টি ভোট
1,854 বার দেখা হয়েছে
"স্বাস্থ্য ও চিকিৎসা" বিভাগে করেছেন (17,760 পয়েন্ট)

2 উত্তর

0 টি ভোট
করেছেন (17,760 পয়েন্ট)
বেশীর ভাগ মানুষই মনে করেন শুধুমাত্র ব্রেনের সমস্যার কারণেই মাথা ব্যথা হয়। আসলে এ ধারনা ঠিক নয়। চোখ, কান, নাক, দাঁত এসবের সমস্যার কারণেও কিন্তু মাথা ব্যথা দেখা দিতে পারে। আমাদের দেশের রোগীরা মাথা ব্যথা হলেই নিউরোলোজিস্ট বা নিউরোসার্জনের কাছে ছুটে যান। কিন্তু চোখের সমস্যার কারণে যে মাথা ব্যথা হতে পারে তার কোন চিন্তাও অনেকে করেন না। ফলে এসব রোগীর সময় এবং অর্থ দুই ই নষ্ট হয়। মাথা ব্যথা হলে চোখের সমস্যার কথা অবশ্যই মাথায় রাখা উচিত। মায়োপিয়া বা হ্রস্ব দৃষ্টি খুব পরিচিত। এ কারণে কিন্তু সচরাচরই মাথা ব্যথা হয়।
সঠিক পাওয়ারের চশমা ব্যবহার করলেই এই মাথা ব্যথা ভাল হয়ে যায়। কিন্তু অনেক সময় চশমা না নিয়ে বা চোখের ত্রুটি সংশোধন না করে রোগীরা প্যারাসিটামল, প্রপানলল, এমিট্রিপটাইলিন, টলফেনামিক এসিড ইত্যাদি খেয়ে যান। এর ফলে রোগী সামায়িক আরাম পেলেও কষ্ট কিন্তু চলতেই থাকে। আর প্রত্যেক ওষুধেরই কিছু না কিছু পার্শ্বপ্রতিক্রিয়া থাকে। তাই রোগ নির্ণয়ের জন্য সঠিক ডায়াগনসিস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আবার অনেক শিশুদের ট্যারা চোখের জন্যও মাথা ব্যথা হতে পারে। অথচ অপারেশন করলে ট্যারা চোখ ভাল করা সম্ভব। তখন চিরস্থায়ী ভাবে মাথাব্যথার সমাধান হয়।
মাথাব্যথার অন্যতম প্রধান কারণ চোখের ত্রুটি। তাই মাথাব্যথা হলে অবশ্যই চোখের কথাও মনে রাখতে হবে এবং ডাক্তারের পরামর্শে একজন চক্ষু ডাক্তারের পরামর্শ নেয়া যেতে পারে।

তথ্যসূত্র: দৈনিক ইনকিলাব
0 টি ভোট
করেছেন (5,600 পয়েন্ট)

হ্যাঁ, চশমা পরলে মাথা ব্যথা কমতে পারে। চশমা পরলে দৃষ্টি পরিষ্কার হয় এবং চোখকে বেশি পরিশ্রম করতে হয় না। এটি মাথা ব্যথার কারণ হতে পারে এমন ক্লান্তি এবং চাপ কমাতে সাহায্য করতে পারে।

চশমা পরার ফলে মাথা ব্যথা কমে যাওয়ার কয়েকটি কারণ হল:

  • অস্পষ্ট দৃষ্টি থেকে মুক্তি: চশমা পরলে দৃষ্টি পরিষ্কার হয় এবং চোখকে ঝাপসা দৃশ্যকে বোঝার জন্য বেশি পরিশ্রম করতে হয় না। এটি ক্লান্তি এবং চাপ কমাতে সাহায্য করতে পারে, যা মাথা ব্যথার কারণ হতে পারে।

  • ঘাড় এবং মাথার পেশীর চাপ কমাতে সাহায্য করে: চোখকে ঝাপসা দৃশ্য দেখতে বোঝার জন্য বেশি পরিশ্রম করতে হয়, যার ফলে ঘাড় এবং মাথার পেশীগুলিতে চাপ বাড়তে পারে। চশমা পরলে এই চাপ কমাতে সাহায্য করতে পারে।

  • প্রতিফলন কমায়: চশমাতে লেন্সগুলি প্রতিফলন কমাতে সাহায্য করতে পারে। প্রতিফলন চোখের উপর চাপ সৃষ্টি করতে পারে এবং মাথা ব্যথার কারণ হতে পারে।

    Image of চশমা প্রতিফলন কমাতে সাহায্য করেwww.dailymuktakhabar.com

    চশমা প্রতিফলন কমাতে সাহায্য করে

চশমা পরলে মাথা ব্যথা কমাতে সাহায্য করতে পারে কিনা তা নির্ভর করে মাথা ব্যথার কারণ। যদি মাথা ব্যথার কারণ অস্পষ্ট দৃষ্টি হয়, তাহলে চশমা পরলে মাথা ব্যথা কমতে পারে। তবে, যদি মাথা ব্যথার অন্য কোন কারণ থাকে, যেমন মাইগ্রেন বা চাপ, তাহলে চশমা পরলেও মাথা ব্যথা কমতে পারে না।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

0 টি ভোট
1 উত্তর 127 বার দেখা হয়েছে
0 টি ভোট
2 টি উত্তর 429 বার দেখা হয়েছে

11,058 টি প্রশ্ন

18,698 টি উত্তর

4,750 টি মন্তব্য

897,084 জন সদস্য

144 জন অনলাইনে রয়েছে
1 জন সদস্য এবং 143 জন গেস্ট অনলাইনে
  1. SinghalIndustries22

    440 পয়েন্ট

  2. Singhalindutries002

    240 পয়েন্ট

  3. Samiha Tanisha

    120 পয়েন্ট

  4. dholeraplot

    120 পয়েন্ট

  5. Yuzu451

    120 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো মোবাইল #science ক্ষতি চিকিৎসা চুল পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রাত রং সাপ মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় তাপমাত্রা বাতাস গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত বাচ্চা মেয়ে মৃত্যু বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না মুখ
...