হারমান গ্রিড ইল্যুশন কি? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+6 টি ভোট
712 বার দেখা হয়েছে
"বিবিধ" বিভাগে করেছেন (3,310 পয়েন্ট)

1 উত্তর

+1 টি ভোট
করেছেন (3,310 পয়েন্ট)
 
সর্বোত্তম উত্তর

Nishat Tasnim-
একে GIF ফাইল বলে মনে হতে পারে, কিন্তু আসলে এটা কেবলই নিনিওর এক্সটিংকশন ইল্যুশন (Ninio’s extinction illusion)। এই গ্রিডে সাধারনত ১২টি কালো ডট আছে। কিন্তু এদের সবগুলোকে একসাথে দেখাটা প্রায় অসম্ভব একটা ব্যাপার যদি না আপনি চান আপনার মাথাব্যাথা ধরুক।
এই ইল্যুশনটি তৈরি করেছেন জ্যাকুইস নিনিও। তিনি একজন বায়োলজিস্ট যিনি ভিজুয়াল পারসেপশন এর উপর বিশেষজ্ঞ। তিনি লুডিমার হারমান এর বিখ্যাত হারমান গ্রিড ইল্যুশন এর একটি ভেরিয়েশন হিসেবে এই এক্সটিংশন ইল্যুশনটি তৈরি করেন। হারমান গ্রিড ইল্যুশনে একটা কালো ব্যাকগ্রাউন্ড থাকে এবং এরমধ্যে সাদা রং এর গ্রিড থাকে। এই সাদা রং এর গ্রিড এর ইন্টারসেকশনে ধূসর বর্ণের গোল গোল ছোপ দেখা যায়
কি কারণে এই ইল্যুশনটি ঘটে – এর এখনও কোন নির্দিষ্ট প্রমাণিত উত্তর পাওয়া যায় নি, তবুও এর সম্ভাব্য ব্যাখ্যা হিসেবে “ভিজুয়াল ক্রাউডিং” কেই সবাই সাজেস্ট করে থাকেন। ভিজুয়াল ক্রাউডিং হল একট পারসেপচুয়াল ফেনোমেনন যা আমাদের পেরিফেরাল ভিশন এবিলিটির সাথে সম্পর্কিত। যদি একসাথে কয়েকটি জিনিস গুচ্ছ বা ক্লাস্টার হিসেবে থাকে, এদের সবগুলোকে দেখার ক্ষেত্রে আমাদের মস্তিষ্কের একটি মৌলিক সীমাবদ্ধতা আছে। দৃষ্টিসীমার যে অঞ্চলের জিনিসগুলোকে আমরা ফোকাস করতে পারি না, তাকে পেরিফেরি বলে। পেরিফেরিতে থাকা বস্তুকে সঠিকভাবে গণনা করা এবং তাকে নিয়ে স্টাডি করা অসম্ভব। আমাদের দৃষ্টিসীমার পেরিফেরি অঞ্চলে থাকা লেখাকে পড়া এবং সেখানকার কোন বস্তুকে চিনতে পারার ক্ষেত্রে সবচেয়ে বড় বাঁধাটি হল “ক্রাউডিং”। ক্রাউডিং হল পেরিফেরাল অবজেক্টদের চেনার ক্ষেত্রে ক্লাটার বা একসাথে অনেকগুলো বস্তুর একটি ডিলিটারিয়াস বা ধ্বংসাত্মক এফেক্ট। এই এফেক্টের কারণে বিচ্ছিন্ন বা একাকী অবস্থায় যেসব বস্তুকে সহজে চিহ্নিত করা যায় তাদেরকে অবিশেষ বা গুরুত্বহীন এবং ক্লাটারে জাম্বলড বা ভীরের মধ্যে মিশে আছে বলে মনে হয়।

করেছেন (100 পয়েন্ট)
Dhnnobad..

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

10,985 টি প্রশ্ন

18,699 টি উত্তর

4,750 টি মন্তব্য

899,906 জন সদস্য

127 জন অনলাইনে রয়েছে
0 জন সদস্য এবং 127 জন গেস্ট অনলাইনে
  1. ChrisLyons39

    100 পয়েন্ট

  2. q8qbet

    100 পয়েন্ট

  3. rikvipnet

    100 পয়েন্ট

  4. kubetgameorg1

    100 পয়েন্ট

  5. linkfun88im

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রাত রং সাপ মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় তাপমাত্রা বাতাস গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত বাচ্চা মেয়ে মৃত্যু বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না মুখ
...